ঢাকার কণ্ঠ

বাংলাদেশকে ১২ গোলে হারিয়ে শিরোপা জিতল ভারত

বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ভারতের কাছে ২৮–১৬ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

নিজেদের মাঠে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে নামলেও শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ১২ গোলের ব্যবধানে জিতে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় ভারত।

এর আগে টুর্নামেন্টের লিগ পর্বে নেপালকে ৩৩–২০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৪৭–১৩ গোলে হারের পর শেষ ম্যাচে মালদ্বীপকে ৩৩–২০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক দল।

ফাইনালে হারলেও দেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।

বিষয় : বাংলাদেশ ভারত আইএইচএফ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে ১২ গোলে হারিয়ে শিরোপা জিতল ভারত

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ভারতের কাছে ২৮–১৬ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

নিজেদের মাঠে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে নামলেও শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ১২ গোলের ব্যবধানে জিতে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় ভারত।

এর আগে টুর্নামেন্টের লিগ পর্বে নেপালকে ৩৩–২০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৪৭–১৩ গোলে হারের পর শেষ ম্যাচে মালদ্বীপকে ৩৩–২০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক দল।

ফাইনালে হারলেও দেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত