ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬। ০৯:১৯ মিনিট

ফিনল্যান্ডের প্রথম বাংলাদেশি ইফতারির বাজার

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রথমবারের মতো চালু হয়েছে বাংলাদেশি ইফতারির বিশেষ বাজার 'বাংলাদেশি ফ্লেভার'। প্রবাসের মাটিতে এমন উদ্যোগ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আনন্দের আবহ।

এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয় হেলসিংকির জনপ্রিয় পালকি রেস্তোরাঁয়। রমজান উপলক্ষ্যে এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর বিশাল সমাহার দেখা যায়। পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, খেজুর, হালিম, সমুচা থেকে শুরু করে রসালো জিলাপি, বিরিয়ানির রোস্ট কাবাব সবই ছিলো ক্রেতাদের জন্য উন্মুক্ত। প্রবাসে বসেই যেন এক টুকরো বাংলাদেশের ইফতারের স্বাদ উপভোগ করার সুযোগ পেয়েছেন সবাই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সভাপতি কামরুল হাসান জনি এবং ডেপুটি কাউন্সিলর মিয়াজ নাজরুল ইসলাম। এছাড়াও মাহমুদ, আয়োজক আবু সুফিয়ান রিপন-সহ কমিউনিটির আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি নেতা, ছাত্র-শিক্ষক, নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসলিমরা অংশগ্রহণ করেন। পাশাপাশি কিছু বিদেশি অতিথিও উপস্থিত থেকে এ আয়োজনের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, ফিনল্যান্ডে বাংলাদেশি ইফতারের বাজার এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে।

এই ইফতার মাহফিল ও বাজার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে। হেলসিংকির বুকে এমন আয়োজন সত্যিই প্রবাসে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফিনল্যান্ডের প্রথম বাংলাদেশি ইফতারির বাজার

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রথমবারের মতো চালু হয়েছে বাংলাদেশি ইফতারির বিশেষ বাজার 'বাংলাদেশি ফ্লেভার'। প্রবাসের মাটিতে এমন উদ্যোগ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আনন্দের আবহ।

এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয় হেলসিংকির জনপ্রিয় পালকি রেস্তোরাঁয়। রমজান উপলক্ষ্যে এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর বিশাল সমাহার দেখা যায়। পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, খেজুর, হালিম, সমুচা থেকে শুরু করে রসালো জিলাপি, বিরিয়ানির রোস্ট কাবাব সবই ছিলো ক্রেতাদের জন্য উন্মুক্ত। প্রবাসে বসেই যেন এক টুকরো বাংলাদেশের ইফতারের স্বাদ উপভোগ করার সুযোগ পেয়েছেন সবাই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সভাপতি কামরুল হাসান জনি এবং ডেপুটি কাউন্সিলর মিয়াজ নাজরুল ইসলাম। এছাড়াও মাহমুদ, আয়োজক আবু সুফিয়ান রিপন-সহ কমিউনিটির আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি নেতা, ছাত্র-শিক্ষক, নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসলিমরা অংশগ্রহণ করেন। পাশাপাশি কিছু বিদেশি অতিথিও উপস্থিত থেকে এ আয়োজনের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, ফিনল্যান্ডে বাংলাদেশি ইফতারের বাজার এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে।

এই ইফতার মাহফিল ও বাজার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে। হেলসিংকির বুকে এমন আয়োজন সত্যিই প্রবাসে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করেছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত