ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬। ১০:০৮ মিনিট

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পুলিশ হেফাজতে পিএস

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ করেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। এ সময় বিক্ষোভকারীদের একজনকে ইট দিয়ে মারার চেষ্টার অভিযোগে তার ব্যক্তিগত সচিব (পিএস) জনী নন্দীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাশেদ প্রধানের বাসার সামনে অবস্থান নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধরা রাশেদ প্রধানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এক পর্যায়ে রাশেদ প্রধানের পিএস ইট নিয়ে বিক্ষোভকারীদের একজনকে মারতে এলে পুলিশ তাকে হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগ এনে রাশেদ প্রধানের বাসার সামনে মানববন্ধন করে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। সেসময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী ইট নিয়ে তাদের উপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

তিনি আরো জানান, জনি নন্দী বর্তমানে থানা হেফাজতে রয়েছে। অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি টিভি চ্যানেলের একটি আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পুলিশ হেফাজতে পিএস

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ করেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। এ সময় বিক্ষোভকারীদের একজনকে ইট দিয়ে মারার চেষ্টার অভিযোগে তার ব্যক্তিগত সচিব (পিএস) জনী নন্দীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাশেদ প্রধানের বাসার সামনে অবস্থান নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধরা রাশেদ প্রধানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এক পর্যায়ে রাশেদ প্রধানের পিএস ইট নিয়ে বিক্ষোভকারীদের একজনকে মারতে এলে পুলিশ তাকে হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগ এনে রাশেদ প্রধানের বাসার সামনে মানববন্ধন করে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। সেসময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী ইট নিয়ে তাদের উপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

তিনি আরো জানান, জনি নন্দী বর্তমানে থানা হেফাজতে রয়েছে। অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি টিভি চ্যানেলের একটি আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত