ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ । ০৯:১৬ মিনিট

৫০২ ভরি সোনা উপহার পাওয়ার দাবি নিপুণ রায়ের!

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আলোচিত বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায় চৌধুরী তার নির্বাচনী হলফনামায় ৫০২ ভরি স্বর্ণালঙ্কার থাকার কথা ঘোষণা করেছেন। তবে এসব অলঙ্কার তিনি ক্রয় করেননি উপহার হিসেবে পেয়েছেন।

দাখিলকৃত নথিপত্র অনুযায়ী, তার নিজের রয়েছে ৫০২ ভরি সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর অলঙ্কার। এছাড়া তার স্বামী অমিতাভ রায়ের নামে আরও ১০০ ভরি সোনা রয়েছে। তবে হলফনামায় এসব অলঙ্কারের কোনো ক্রয়মূল্য উল্লেখ করা হয়নি। এর বিপরীতে দাবি করা হয়েছে, এসব অলঙ্কার তিনি 'উপহার' হিসেবে পেয়েছেন।

নিপুণ রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী এবং বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার আয়ের প্রধান উৎস ওকালতি এবং বিভিন্ন বিনিয়োগ। হলফনামার তথ্য অনুযায়ী, তিনি পেশা থেকে বছরে প্রায় ২৬ লাখ টাকা এবং শেয়ার ও ব্যাংক আমানত থেকে আরও সাড়ে ৪ লাখ টাকা আয় করেছেন। 

বিনিয়োগ ও সম্পদের বর্ণনায় তিনি উল্লেখ করেছেন, তার নামে ১ কোটি ১৩ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে। এছাড়া তার মালিকানাধীন দুটি গাড়ির ক্রয়মূল্য দেখানো হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা।

হলফনামা অনুযায়ী, নিপুণ রায়ের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ৫ লাখ টাকা এবং তার স্বামীর অস্থাবর সম্পদ সাড়ে ৩ কোটি টাকার বেশি। স্থাবর সম্পদের মধ্যে ৮৫ লাখ ২০ হাজার টাকায় কেনা একটি ফ্ল্যাটের কথা উল্লেখ থাকলেও এর অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এদিকে, নিপুণ রায়ের বর্তমানে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকার ঋণ রয়েছে। দম্পতির হাতে নগদ টাকা রয়েছে প্রায় ৭৬ লাখ, যার মধ্যে ১৩ লাখ ২৯ হাজার টাকা তার নিজের। হলফনামার আরেকটি উল্লেখযোগ্য তথ্য রয়েছে, ২০২৫ সালে তিনি ২৩টি মামলায় অব্যাহতি, খালাস বা চূড়ান্ত প্রতিবেদন পেয়েছেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য চূড়ান্ত করার আনুষ্ঠানিকতা চলমান রয়েছে। ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে গত ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত বাছাইয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

রাজনৈতিক পরিচয়ে নিপুণ রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

বিষয় : ৫০২ ভরি সোনা নিপুণ রায় উপহার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৫০২ ভরি সোনা উপহার পাওয়ার দাবি নিপুণ রায়ের!

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত