চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এবং ছাত্রলীগ এর সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার কোতোয়ালী থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,
শুক্রবার মিছিলের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), নাহিদ হোসেন (১৯), সাইফুল ইসলাম (২০), নওশের উদ্দিন চৌধুরী (২১), জুয়েল (২৪), আলাল (২১), আসিফ (২২), শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)।
পুলিশ দাবি করে বলেন, শুক্রবার কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন এতথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের প্রকৃয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিষয় : চট্টগ্রামে আটক আওয়ামীলীগ ঝটিকা মিছিল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এবং ছাত্রলীগ এর সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার কোতোয়ালী থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,
শুক্রবার মিছিলের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), নাহিদ হোসেন (১৯), সাইফুল ইসলাম (২০), নওশের উদ্দিন চৌধুরী (২১), জুয়েল (২৪), আলাল (২১), আসিফ (২২), শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)।
পুলিশ দাবি করে বলেন, শুক্রবার কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন এতথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের প্রকৃয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন