ঢাকার কণ্ঠ
আপডেট : শুক্রবার, ০১ মে ২০২৬ । ১২:৩৭ মিনিট

নয়াপল্টনে জলাবদ্ধতার মধ্যে চলছে শ্রমিক দলের সমাবেশের প্রস্তুতি; আসতে শুরু করেছে নেতাকর্মীরা

আজ মহান পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার বেলা আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রথমবার বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সকাল থেকেই টানা বৃষ্টিতে নয়াপল্টন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সমাবেশস্থলসহ আশপাশের সড়কগুলোতে পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন।

বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। এতে এলাকাজুড়ে রাজনৈতিক কর্মীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।

গত বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিগত সময়ে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতি সংকটাপন্ন হলেও নির্বাচনী ইশতেহারে দেওয়া শ্রমিকবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় ন্যূনতম মজুরি স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হওয়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি—এসব বিষয় শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিভিন্ন সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমেছে। পাশাপাশি পাটসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশীয় শিল্পের পরিবর্তে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বেড়েছে।

সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কর্মপরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে জাতীয় নিম্নতম মজুরি বোর্ডকে আরও কার্যকর করার দাবি জানানো হবে। পাশাপাশি শ্রমজীবী মানুষের সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের আহ্বানও জানানো হবে।

বিষয় : বিএনপি ১ম মে পহেলা মে পল্টন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নয়াপল্টনে জলাবদ্ধতার মধ্যে চলছে শ্রমিক দলের সমাবেশের প্রস্তুতি; আসতে শুরু করেছে নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

আজ মহান পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার বেলা আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রথমবার বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সকাল থেকেই টানা বৃষ্টিতে নয়াপল্টন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সমাবেশস্থলসহ আশপাশের সড়কগুলোতে পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন।

বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। এতে এলাকাজুড়ে রাজনৈতিক কর্মীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।

গত বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিগত সময়ে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতি সংকটাপন্ন হলেও নির্বাচনী ইশতেহারে দেওয়া শ্রমিকবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় ন্যূনতম মজুরি স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হওয়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি—এসব বিষয় শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিভিন্ন সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমেছে। পাশাপাশি পাটসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশীয় শিল্পের পরিবর্তে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বেড়েছে।

সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কর্মপরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে জাতীয় নিম্নতম মজুরি বোর্ডকে আরও কার্যকর করার দাবি জানানো হবে। পাশাপাশি শ্রমজীবী মানুষের সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের আহ্বানও জানানো হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত