ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে জামায়াতের ১১ দলীয় ঐক্যের ১৩টি আসন পূর্ণ হলো।
শনিবার (২ মে) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
তিনি বলেন, শিগগিরই কমিশন অনুমোদন দিলে গেজেট প্রকাশ করা হবে।
মূলত গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা নির্ধারিত সময় বিকেল ৪টা পেরিয়ে যাওয়ার ১৯ মিনিট পর নুসরাত মনোনয়নপত্র জমা দেয়ায় রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি। এরপর তিনি আইনি প্রতিকার পেতে আদালতের স্মরণাপন্ন হন।
শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্রটি গ্রহণ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার আদেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় এখন যাচাই-বাছাইতে বৈধ ঘোষণা করলো কমিশন।
বিষয় : নির্বাচন নুসরাত তাবাসসুম মনোনয়ন বৈধ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে জামায়াতের ১১ দলীয় ঐক্যের ১৩টি আসন পূর্ণ হলো।
শনিবার (২ মে) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
তিনি বলেন, শিগগিরই কমিশন অনুমোদন দিলে গেজেট প্রকাশ করা হবে।
মূলত গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা নির্ধারিত সময় বিকেল ৪টা পেরিয়ে যাওয়ার ১৯ মিনিট পর নুসরাত মনোনয়নপত্র জমা দেয়ায় রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি। এরপর তিনি আইনি প্রতিকার পেতে আদালতের স্মরণাপন্ন হন।
শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্রটি গ্রহণ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার আদেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় এখন যাচাই-বাছাইতে বৈধ ঘোষণা করলো কমিশন।

আপনার মতামত লিখুন