ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ০২ মে ২০২৬ । ০২:০৭ মিনিট

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশায় ভুগছে: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, বর্তমান সরকারের গত দুই মাসের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াতে ইসলামী হতাশায় ভুগছে। সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় রাস্তার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, এখন তারা সরকারকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর দুই মাসের কাজে তারা এতটাই আতঙ্কিত যে, এখন সরকারের দুর্নাম করার চেষ্টা চালাচ্ছে।

ফুটপাতে চাঁদাবাজি বন্ধে নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে আবদুস সালাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে হকারদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হবে। 

আগামী পাঁচ বছরে ঢাকা শহরের চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে এই এলাকার কোনো সমস্যা থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই উন্নয়নকাজগুলো টেকসইভাবে সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : আবদুস সালাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশায় ভুগছে: আবদুস সালাম

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, বর্তমান সরকারের গত দুই মাসের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াতে ইসলামী হতাশায় ভুগছে। সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় রাস্তার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, এখন তারা সরকারকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর দুই মাসের কাজে তারা এতটাই আতঙ্কিত যে, এখন সরকারের দুর্নাম করার চেষ্টা চালাচ্ছে।

ফুটপাতে চাঁদাবাজি বন্ধে নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে আবদুস সালাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে হকারদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হবে। 

আগামী পাঁচ বছরে ঢাকা শহরের চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে এই এলাকার কোনো সমস্যা থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই উন্নয়নকাজগুলো টেকসইভাবে সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত