ঢাকার কণ্ঠ
আপডেট : মঙ্গলবার, ০৫ মে ২০২৬ । ১২:৩৪ মিনিট

আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ : গয়েশ্বর

আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ : গয়েশ্বর

বর্তমানে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতিতে ব্যাংকগুলো শূন্য এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় সংরক্ষিত নারী এমপি নিপুণ রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা সবাই প্রত্যাশা করি নারীর মুক্তি এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখবেন। গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সে ক্ষেত্রে আমরা নারী ক্ষমতায়ন এবং সংসদে অধিক সংখ্যক নারী সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে আসার প্রত্যাশা করি। 

তিনি বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ও গণতন্ত্রের প্রবর্তক এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন। তার মৃত্যুর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরেছেন। অনেক লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্ষম হয়েছি।

এরআগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ : গয়েশ্বর

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

বর্তমানে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতিতে ব্যাংকগুলো শূন্য এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় সংরক্ষিত নারী এমপি নিপুণ রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা সবাই প্রত্যাশা করি নারীর মুক্তি এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখবেন। গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সে ক্ষেত্রে আমরা নারী ক্ষমতায়ন এবং সংসদে অধিক সংখ্যক নারী সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে আসার প্রত্যাশা করি। 

তিনি বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ও গণতন্ত্রের প্রবর্তক এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন। তার মৃত্যুর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরেছেন। অনেক লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্ষম হয়েছি।

এরআগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত