ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬। ১০:৩৪ মিনিট

সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই অস্থির হয়ে উঠেছে বাজারব্যবস্থা। সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যের মূল্য বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকার মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ফলে সরাসরি সাধারণ মানুষের ওপর চাপ পড়ছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখা খুবই জরুরি। সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার থাকবে।

পরিদর্শনকালে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ অনেকেই  উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই অস্থির হয়ে উঠেছে বাজারব্যবস্থা। সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যের মূল্য বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকার মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ফলে সরাসরি সাধারণ মানুষের ওপর চাপ পড়ছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখা খুবই জরুরি। সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার থাকবে।

পরিদর্শনকালে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ অনেকেই  উপস্থিত ছিলেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত