রাজধানীর হকারদের শৃঙ্খলার মধ্যে আনার জন্য কাজ চলছে। পাশাপাশি শিগগিরই রিকশাকেও একটি শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হবে, যা আগের শাসকরা করেননি বলে মন্তব্য করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বুধবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
আব্দুস সালাম বলেন, ৫ আগস্টের পর রাজধানীতে নানা ধরনের সমস্যা বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় যথাযথ তদারকির অভাব ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় হামের টিকা সংগ্রহে ব্যর্থতার কারণে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।
স্মরণসভায় নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে আব্দুস সালাম বলেন, তিনি অন্যায়ের কাছে কখনও আপোষ করেননি, মাথা নত করেননি। সংগ্রাম ও আন্দোলনের এক জ্বলন্ত প্রতীক ছিলেন নাসিরুদ্দিন পিন্টু।
তিনি বলেন, শুধু লালবাগ, চকবাজার বা কামরাঙ্গীরচর নয়, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে এবং এ হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে।
বিএনপি মাটি ও মানুষের দল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, কারও দয়া বা দাক্ষিণ্যে নয়। বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই, কারণ জনগণ তাদের সঙ্গে আছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহাম্মেদ মিষ্টি। তিনি বলেন, নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু বিএনপির একটি গুরুত্বপূর্ণ সম্পদ ছিলেন। ইউনিট পর্যায় থেকে শুরু করে তিনি রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন এবং কর্মীবান্ধব নেতা হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু হত্যা মামলাটি এখনো গ্রহণ করা হয়নি। তদন্ত কার্যক্রমও শেষ হয়নি উল্লেখ করে দ্রুত মামলার নিষ্পত্তির দাবি জানান তিনি।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন