সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, গণভবনে চুরি এবং ধানমন্ডি- ৩২ নম্বর এ ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের ওপর প্রকৃতির অভিশাপ শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, বর্তমানে দেখবেন যারা গণভবনে চুরির সঙ্গে জড়িত এবং ৩২ নম্বর ভাঙার সঙ্গে জড়িত তাদের সেই রমরমা ভাব নেই। তারা আগের মতো বলতে পারছে না আমি এই কাজগুলো করেছি। এটা গর্বেরও বিষয় নয়। এছাড়া যারা চিহ্নিত হয়ে গেছে তারা এই কাজগুলো করেছে, তারা অনেকেটাই গা ঢাকা দিয়েছে। কেউ নিজেদের দায় অন্যের ওপর চাপা দিচ্ছে ইত্যাদি নানা রকম ঘটনা ঘটছে। এর বাইরে প্রকৃতির অভিশাপ শুরু হয়ে গেছে।
তিনি বলেন, অনেকের ব্যক্তিগত জীবন, শারীরিক ও মানসিক ভারসাম্যতা, অর্থনৈতিক জীবন তছনছ হয়ে গেছে। অনেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।অনেকের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে।
অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন। অনেকে ক্ষমতায় থাকার পরও সারাক্ষণ মৃত্যুভয়ে থরথর করে কাঁপছেন।
বিষয় : গোলাম মাওলা রনি

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন