ঢাকা কেরানীগঞ্জের জিনজিরা ২০ শয্যা হাসপাতালের সামনে অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। হাসপাতালের সামনে হাট বসলে রোগী, অ্যাম্বুলেন্স চলাচল ও চিকিৎসা সেবায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
আজ বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা গেছে, ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ২০ শয্যার হাসপাতালের দু’পাশে কোরবানি পশুর গরু রাখা হয়েছে। এমনকি হাসপাতালের গেটের সামনেও রয়েছে পশু। পশুর রাখার কারণে যানবাহন প্রবেশের কোন সুযোগ নেই। রোগীরাও চিকিৎসা নিতে এসে পরিবেশ দেখে ফেরত যাচ্ছেন।এছাড়াও, হাসপাতালের সামনে ফেলে রাখা হয়েছে কোরবানি পশুর বর্জ্যের স্তূপ। এর ফলে দুর্গন্ধ হাসপাতালের পরিবেশ নষ্ট করছে। পুরো হাট জুড়ে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি ব্যবস্থা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর অভিযোগ করে বলেন, কোরবানির পশুর হাট বসানো কেন্দ্র করে যাওয়া-আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে প্রশাসন ও হাট কর্তৃপক্ষের নজর রাখা উচিত ছিল।
চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন ও স্থানীয়রা বলছেন, হাসপাতালটির সামনে পশুর হাট বসানো স্বাস্থ্যসম্মত নয়। এখানে গরু রাখলে ক্রেতা-বিক্রেতার সমাগম হবেই। বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে হাসপাতালটিতে থাকা লোকজন, রোগীর আত্মীয়-স্বজনের এর সংস্পর্শে এসে বিভিন্ন আক্রান্তের হার অনেক বাড়তে পারে।
জিনজিরা হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবু ঢাকার কণ্ঠকে জানান, আমরা বিষয়টি দেখছি। হাট শুরু হয়ে গিয়েছে। পরবর্তীতে তা পরিষ্কার করা হবে।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক বলেন, আমি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। হাসপাতালে সামনে কোন প্রকার গরু রাখা যাবে না আবর্জনা তো দূরের কথা।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন