ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ২৪ মে ২০২৬ । ০৩:৩২ মিনিট

রামিসা হত্যাকাণ্ডের বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার কার্যক্রম পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

আজ রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।সরকার দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গত তিন মাসে সংঘটিত আলোচিত ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।

রামিসা হত্যা মামলার অগ্রগতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সহযোগী হিসেবে তাঁর স্ত্রীর নাম উঠে আসায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে। পোস্টমর্টেম প্রতিবেদনও তদন্ত কর্মকর্তাদের হাতে এসেছে। এসব তথ্য-উপাত্ত একত্র করে অভিযোগপত্র প্রস্তুতের কাজ শেষ হয়েছে এবং সোমবার আদালতে তা জমা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের ছুটি থাকলেও এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ ও হত্যার একাধিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকেরা জানতে চান, সরকার অপরাধীদের কাছে কঠোর বার্তা পৌঁছাতে পারছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি মূলত সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকটের ফল। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ থেকে সমাজ বিচ্যুত হওয়ায় এ ধরনের অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দ আবদাল আহমদ। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

বিষয় : রামিসা হত্যাকাণ্ড স্কুলছাত্রী রামিসা আক্তার শিশু রামিসা হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রামিসা হত্যাকাণ্ডের বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ঢাকার মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার কার্যক্রম পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

আজ রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।সরকার দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গত তিন মাসে সংঘটিত আলোচিত ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।

রামিসা হত্যা মামলার অগ্রগতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সহযোগী হিসেবে তাঁর স্ত্রীর নাম উঠে আসায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে। পোস্টমর্টেম প্রতিবেদনও তদন্ত কর্মকর্তাদের হাতে এসেছে। এসব তথ্য-উপাত্ত একত্র করে অভিযোগপত্র প্রস্তুতের কাজ শেষ হয়েছে এবং সোমবার আদালতে তা জমা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের ছুটি থাকলেও এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ ও হত্যার একাধিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকেরা জানতে চান, সরকার অপরাধীদের কাছে কঠোর বার্তা পৌঁছাতে পারছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি মূলত সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকটের ফল। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ থেকে সমাজ বিচ্যুত হওয়ায় এ ধরনের অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দ আবদাল আহমদ। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত