ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ৩০ মে ২০২৬ । ০৪:০৭ মিনিট

কেরানীগঞ্জের রোহিতপুরে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নারীর (৬৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

আজ শনিবার (৩০ মে) সকাল স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর মরদেহটি  সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াহাটি এলাকার ফিট অ্যান্ড ফ্রেশ এগ্রোর পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে এলাকাবাসী কেউ লাশটি চিনতে পারেনি। তার পরনে কোনো জামাকাপড় ছিল না। মুখে সাদা দাড়ি এবং মাথার চুল ছোট ছোট ছিল।

পিবিআই ঢাকা জেলা পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, মরদেহটি পচে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যায়নি। তারপরও আমরা মরদেহের পরিচয় শনাক্তের কাজ করে যাচ্ছি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, মরদেহটি পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যুের মামলা দায়ের করেন।  

বিষয় : কেরানীগঞ্জ রোহিতপুরে লাশ উদ্ধার ঢাকার কেরানীগঞ্জ বৃদ্ধার লাশ উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জের রোহিতপুরে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নারীর (৬৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

আজ শনিবার (৩০ মে) সকাল স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর মরদেহটি  সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াহাটি এলাকার ফিট অ্যান্ড ফ্রেশ এগ্রোর পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে এলাকাবাসী কেউ লাশটি চিনতে পারেনি। তার পরনে কোনো জামাকাপড় ছিল না। মুখে সাদা দাড়ি এবং মাথার চুল ছোট ছোট ছিল।

পিবিআই ঢাকা জেলা পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, মরদেহটি পচে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যায়নি। তারপরও আমরা মরদেহের পরিচয় শনাক্তের কাজ করে যাচ্ছি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, মরদেহটি পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যুের মামলা দায়ের করেন।  

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত