ঢাকার কণ্ঠ
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬ । ০২:৫৬ মিনিট

বদ্ধ ঘরে মায়ের করুণ মৃত্যু, খোঁজ রাখেনি সন্তানরা

রাজধানীর মিরপুরের ১১ নম্বরের একটি বাসা থেকে নূর জাহান বেগম নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার পঁচা-গলা-পোঁকায় ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসায় পাশের রুমেই ওই বৃদ্ধার মেয়ে থাকলেও তিনি মায়ের মৃত্যুর বিষয়টি জানতেন না। এমনকি দীর্ঘদিন ধরে খোঁজ রাখেনি দুই ছেলেও।

রোববার (১ জুন) জরুরী সেবা নম্বর ৯৯৯ এ খবর পেয়ে ওই বাসা থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মারা যাওয়া নারীর মেয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বশির বলেন, ওই বৃদ্ধা কবে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহ পঁচে পোকায় ধরে গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তারপরও মৃত্যুর সঠিক কারণ ও সময় ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই নারীর তিন সন্তান। বড় ছেলে একজন যুগ্ম সচিব। অন্য আরেক সন্তান বুয়েটের শিক্ষক এবং মেয়ে স্কুলের শিক্ষিকা। তিন সন্তান প্রতিষ্ঠিত হলেও তারা কেউ মায়ের খোঁজ রাখেনি। এমনকি একই বাসায় মেয়ে থাকলেও তিনি মায়ের মৃত্যুর বিষয় কাউকে জানাননি।

ওসি মো. হাসান বশির জানান, মা-মেয়ে একই বাসায় ছিল। দুই ছেলে আদাল থাকতো এবং মায়ের সঙ্গে যোগাযোগ ছিল না। মেয়েকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। রোববার ওই বৃদ্ধাকে দেখাশোনার জন্য একজন নার্সকে ডাকা হয়। তিনি এসে দেখেন ওই বৃদ্ধা আরো অনেকদিন আগে মারা গেছে। পরে তিনি জাতীয় জরুরী সেবা নাম্বারে কল করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানানা, ওই বাসা পুরো নোংরা ছিল। পুরো ডাস্টবিনের মতো। এর মধ্যেই ওই বৃদ্ধার মৃতদেহ বিছানার ওপর পড়ে ছিল।

পরিবারের অন্য সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই বৃদ্ধার সব ছেলে মেয়েই অ্যাবনরমাল। আমি তার যে ছেলে বুয়েটের টিচার তাকে জিজ্ঞাসা করলাম আপনার বড় ভাইয়ের নাম্বার দেন। সে আমাকে একটা সিটি সেল নাম্বার বের করে দিছে। অথচ সিটিসেল অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তার মানে ভাইয়ের সাথে ভাইয়ের যোগাযোগ নাই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বদ্ধ ঘরে মায়ের করুণ মৃত্যু, খোঁজ রাখেনি সন্তানরা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত