ঢাকার কণ্ঠ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা, শুরু বিশ্বকাপ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গাইছেন শাকিরা। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ‘অফিসিয়াল সং’ গেয়েছেন শাকিরা। দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০১০ বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ এখনো মানুষের মুখে ফেরে ফেরে। 

২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গানও গেয়েছেন শাকিরা। সহশিল্পী ছিলেন নাইজেরিয়ার বার্না বয়। এ দুই তারকা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন সেই অফিসিয়াল গান ‘দাই দাই’ গেয়ে। 

উদ্বোধনী অনুষ্ঠানে হলুদ পোশাক পরে গানে ও নাচে সবাইকে মুগ্ধ করেন শাকিরা। অনুষ্ঠানে এর আগে গেয়েছেন মেক্সিকোর সংগীতশিল্পী ফের ওলভেরা ও ভেনেজুয়েলার ড্যানি ওশেন। এছাড়াও অনুষ্ঠানে শিল্পীরা ফুটিয়ে তুলেন এবারের বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোর ইতিহাস ও ঐতিহ্যকে।  

বাংলাদেশ সময় রাত ১টায় আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিলেন স্বাগতিক মেক্সিকো।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হচ্ছে এবার। প্রথমবারের মতো ৪৮ দল ও ১০৪ ম্যাচ- ৩৮ দিনের এই ফুটবল মহোৎসব শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান মাতান শাকিরা। 

এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ও গেয়েছেন এই কলম্বিয়ান সংগীতশিল্পী। এই গানের সহশিল্পী বার্না বয়ের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে গানটি পারফর্ম করেন শাকিরা।

রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয় বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। শুধু মেক্সিকোতে নয়, বাকি দুই সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডাতেও হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে এই দুই দেশে সেই অনুষ্ঠান হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিটে।

বিষয় : বিশ্বকাপ ফুটবল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা, শুরু বিশ্বকাপ

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপের ‘অফিসিয়াল সং’ গেয়েছেন শাকিরা। দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০১০ বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ এখনো মানুষের মুখে ফেরে ফেরে। 

২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গানও গেয়েছেন শাকিরা। সহশিল্পী ছিলেন নাইজেরিয়ার বার্না বয়। এ দুই তারকা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন সেই অফিসিয়াল গান ‘দাই দাই’ গেয়ে। 

উদ্বোধনী অনুষ্ঠানে হলুদ পোশাক পরে গানে ও নাচে সবাইকে মুগ্ধ করেন শাকিরা। অনুষ্ঠানে এর আগে গেয়েছেন মেক্সিকোর সংগীতশিল্পী ফের ওলভেরা ও ভেনেজুয়েলার ড্যানি ওশেন। এছাড়াও অনুষ্ঠানে শিল্পীরা ফুটিয়ে তুলেন এবারের বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোর ইতিহাস ও ঐতিহ্যকে।  

বাংলাদেশ সময় রাত ১টায় আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিলেন স্বাগতিক মেক্সিকো।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হচ্ছে এবার। প্রথমবারের মতো ৪৮ দল ও ১০৪ ম্যাচ- ৩৮ দিনের এই ফুটবল মহোৎসব শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান মাতান শাকিরা। 

এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ও গেয়েছেন এই কলম্বিয়ান সংগীতশিল্পী। এই গানের সহশিল্পী বার্না বয়ের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে গানটি পারফর্ম করেন শাকিরা।

রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয় বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। শুধু মেক্সিকোতে নয়, বাকি দুই সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডাতেও হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে এই দুই দেশে সেই অনুষ্ঠান হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিটে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত