ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬। ০৬:৩৮ মিনিট

মাদকসহ ধরা, ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল

ছবিঃ সংগ্রহীত

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীসহ ৫ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন। 

আজ শুক্রবার (১২ জুন)  সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিরামপুর উপজেলার একাধিক স্থানে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। পুলিশের অভিযানে ওই উপজেলার উত্তর দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে মোছা.ফরিদা খাতুন (৪৬), মোছা. মালেকা বানু (৪৪) এবং মোছা. শিরিনা আক্তার ওরফে শিরিন (২৮)-কে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ফরিদা খাতুনের নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া মালেকা বানুর নিকট থেকে ১২ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ এবং শিরিনা আক্তারের নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

অপর এক অভিযানে বিরামপুর উপজেলার কল্যাণপুর গ্রামের তৌফিক হোসেন (২৫) ও তুহিন ইসলাম (৩৫)-কে মাদক সেবনের অভিযোগে মাদকসহ পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ৫ জনকে আজ বিকাল সাড়ে ৩টায় জেলার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তানজিলা খাতুনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তানজিলা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গ্রেপ্তার ৫ জনের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেন।

সূত্র জানায়,দণ্ডিত ৫ জনকে আজ শুক্রবার সন্ধার মধ্যে পুলিশ পাহারায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে মাদক বিক্রি ও সেবনের বিষয়ে জনসাধারনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সুত্রঃ বাসস

বিষয় : কারাদণ্ড মাদকসহ দিনাজপুর কারাদণ্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মাদকসহ ধরা, ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীসহ ৫ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন। 

আজ শুক্রবার (১২ জুন)  সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিরামপুর উপজেলার একাধিক স্থানে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। পুলিশের অভিযানে ওই উপজেলার উত্তর দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে মোছা.ফরিদা খাতুন (৪৬), মোছা. মালেকা বানু (৪৪) এবং মোছা. শিরিনা আক্তার ওরফে শিরিন (২৮)-কে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ফরিদা খাতুনের নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া মালেকা বানুর নিকট থেকে ১২ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ এবং শিরিনা আক্তারের নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

অপর এক অভিযানে বিরামপুর উপজেলার কল্যাণপুর গ্রামের তৌফিক হোসেন (২৫) ও তুহিন ইসলাম (৩৫)-কে মাদক সেবনের অভিযোগে মাদকসহ পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ৫ জনকে আজ বিকাল সাড়ে ৩টায় জেলার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তানজিলা খাতুনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তানজিলা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গ্রেপ্তার ৫ জনের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেন।

সূত্র জানায়,দণ্ডিত ৫ জনকে আজ শুক্রবার সন্ধার মধ্যে পুলিশ পাহারায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে মাদক বিক্রি ও সেবনের বিষয়ে জনসাধারনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সুত্রঃ বাসস

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত