ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ১৪ জুন ২০২৬ । ১০:৪৭ মিনিট

নাঈম হাসানকে হেনস্তা: খুলশী থানার ওসি ‘ক্লোজড’, নতুন ওসি সোলাইমান

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফকে প্রত্যাহার করে সিএমপি লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে নগরীর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমানকে খুলশী থানায় পদায়ন করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১২টার দিকে টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

তিনি বলেন, ওসি আরিফকে প্রত্যাহার করে সিএমপি লাইনে আনা হয়েছে। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত হয়েছে।’

নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ কমিশনার মহোদয় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কোনো একটি নির্দিষ্ট কারণকে সামনে রেখে এ সিদ্ধান্ত হয়েছে, এমনটি বলা যাচ্ছে না। সবকিছু বিবেচনায় নিয়েই কর্তৃপক্ষ পরিবর্তনের প্রয়োজন মনে করেছে। এটি পুলিশের ‘রুটিন ওয়ার্ক’ ধরে নিতে পারেন।’

এর আগে, গত শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আটক করে ও মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরে তাকে খুলশী থানায়নেওয়া হলে সেখানেও তিনি ও তার বাবা পুলিশি হেনস্তার শিকার হন বলে অভিযোগ করেন৷ এবিষয়ে নাঈম হাসান শনিবার বিকেলে চাঁদগাঁও নিজ বাড়িতে আয়োজিত প্রেসব্রিফিংয়ে ওসির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করে তিনি বলেন, “আমি পরিচয় দেওয়ার পরও ওসি আমাকে বলছিলেন, চোখ নিচে নামিয়ে কথা বল’। পরে তার মোবাইলে একটা ফোন আসে। এরপর আচরণ বদলে যায়। প্রথমে একরকম ছিল, পরে অন্যরকম।”

এ ঘটনায় শনিবার সকালে নাঈম হাসানের পরিবার সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার দাবি করে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বিষয় : নাঈম হাসান ক্রিকেটার নাঈম হাসান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নাঈম হাসানকে হেনস্তা: খুলশী থানার ওসি ‘ক্লোজড’, নতুন ওসি সোলাইমান

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফকে প্রত্যাহার করে সিএমপি লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে নগরীর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমানকে খুলশী থানায় পদায়ন করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১২টার দিকে টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

তিনি বলেন, ওসি আরিফকে প্রত্যাহার করে সিএমপি লাইনে আনা হয়েছে। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত হয়েছে।’

নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ কমিশনার মহোদয় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কোনো একটি নির্দিষ্ট কারণকে সামনে রেখে এ সিদ্ধান্ত হয়েছে, এমনটি বলা যাচ্ছে না। সবকিছু বিবেচনায় নিয়েই কর্তৃপক্ষ পরিবর্তনের প্রয়োজন মনে করেছে। এটি পুলিশের ‘রুটিন ওয়ার্ক’ ধরে নিতে পারেন।’

এর আগে, গত শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আটক করে ও মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরে তাকে খুলশী থানায়নেওয়া হলে সেখানেও তিনি ও তার বাবা পুলিশি হেনস্তার শিকার হন বলে অভিযোগ করেন৷ এবিষয়ে নাঈম হাসান শনিবার বিকেলে চাঁদগাঁও নিজ বাড়িতে আয়োজিত প্রেসব্রিফিংয়ে ওসির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করে তিনি বলেন, “আমি পরিচয় দেওয়ার পরও ওসি আমাকে বলছিলেন, চোখ নিচে নামিয়ে কথা বল’। পরে তার মোবাইলে একটা ফোন আসে। এরপর আচরণ বদলে যায়। প্রথমে একরকম ছিল, পরে অন্যরকম।”

এ ঘটনায় শনিবার সকালে নাঈম হাসানের পরিবার সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার দাবি করে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত