ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ১৫ জুন ২০২৬ । ১০:০২ মিনিট

বিশ্বের বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা ২০ নম্বরে

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এর ফলে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায়ই উঠে আসে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।

সোমবার (১৫ জুন) সকালে দূষণের মাত্রা তুলনামূলক নিয়ন্ত্রণে থাকায় বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। আজ সকালে প্রকাশিত সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য প্রকাশ করেছে। 

পৃথিবীর ১২২ নগরীর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ২০তম স্থানে। যার বায়ুমান স্কোর ৮১। দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের সবশেষ তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এর বায়ুমান স্কোর ১৭৪। এ ছাড়া, ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর, যার বায়ুমান স্কোর ১৫৪, পঞ্চম অবস্থানে থাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার বায়ুমান স্কোর ১৫৩।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিষয় : বায়ুদূষণ বাংলাদেশ বায়ুদূষণ লাহোর দূষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা ২০ নম্বরে

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এর ফলে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায়ই উঠে আসে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।

সোমবার (১৫ জুন) সকালে দূষণের মাত্রা তুলনামূলক নিয়ন্ত্রণে থাকায় বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। আজ সকালে প্রকাশিত সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য প্রকাশ করেছে। 

পৃথিবীর ১২২ নগরীর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ২০তম স্থানে। যার বায়ুমান স্কোর ৮১। দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের সবশেষ তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এর বায়ুমান স্কোর ১৭৪। এ ছাড়া, ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর, যার বায়ুমান স্কোর ১৫৪, পঞ্চম অবস্থানে থাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার বায়ুমান স্কোর ১৫৩।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত