ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ১৫ জুন ২০২৬ । ০৪:২৭ মিনিট

ডিবি (উত্তর)-এর অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ পুরিয়া হেরোইনসহ মোট ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

রবিবার (১৪ জুন) পৃথক সময়ে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা, মো. আব্দুল মুত্তালিব, মো. নাফিউল ইসলাম (পিপিএম), মো. জুয়েল মিয়া এবং মো. মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

সাভার মডেল থানাধীন ইয়ারপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। পরবর্তীতে বক্তারপুর এলাকায় ১২০ পিস ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। ধামরাই এলাকায় ৫০ পিস ইয়াবাসহ একজন এবং গেরুয়া এলাকায় ১০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এছাড়া আমিনবাজার এলাকায় পৃথক অভিযানে ৩০০ পুরিয়া হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে একজনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয় : মাদক ব্যবসায়ী গ্রেফতার কেরানীগঞ্জ ডিবি পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডিবি (উত্তর)-এর অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ঢাকা জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ পুরিয়া হেরোইনসহ মোট ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

রবিবার (১৪ জুন) পৃথক সময়ে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা, মো. আব্দুল মুত্তালিব, মো. নাফিউল ইসলাম (পিপিএম), মো. জুয়েল মিয়া এবং মো. মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

সাভার মডেল থানাধীন ইয়ারপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। পরবর্তীতে বক্তারপুর এলাকায় ১২০ পিস ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। ধামরাই এলাকায় ৫০ পিস ইয়াবাসহ একজন এবং গেরুয়া এলাকায় ১০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এছাড়া আমিনবাজার এলাকায় পৃথক অভিযানে ৩০০ পুরিয়া হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে একজনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত