ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬। ০৪:০১ মিনিট

রায়পুরায় রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিতে নিহত ১

ছবিঃ সংগ্রহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত নয়জন।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সির অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত অনিক দড়িগাঁ এলাকার ওসমান মেম্বার ওসমান মিয়ার ছেলে এবং নাজিম উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে মঙ্গলবার ভোর থেকেই আগ্নেয়াস্ত্র এবং দেশি অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

এসময় বেশ কয়েকজনকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট পরে আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে।

সংঘর্ষের সময় আহত হন অনিক, রাজু, সুমন, কাশেম ও মোবারকসহ অন্তত ১০ জন।

সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অনিক, রাজু ও মোবারকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের তিনজনকেই ঢাকায় পাঠানো হয়। সেখানেই মারা যান অনিক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এরই অংশ হিসেবে আজ ভোর থেকেই আগ্নেয়াস্ত্র এবং দেশিয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ, র‌্যাব, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন বলে শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

বিষয় : সংঘর্ষ নিহত রায়পুরায় নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রায়পুরায় রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিতে নিহত ১

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত