ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬। ০৬:২৪ মিনিট

বাংলাদেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: জামায়াত আমির

ছবিঃ সংগ্রহীত

বিএনপি দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেছেন, “এরই মধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দলের একান্ত অনুগত কর্মীদের বসিয়েছে।

“এ ছাড়া জেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ‘ক্যাডার’ ও নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে।”

একদলীয় শাসন নিয়ে অতীতের কথা স্মরণ করে শফিকুর রহমান বলেন, “ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেবও একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। অর্ধবছরও ক্ষমতায় থাকতে পারেননি। সুতরাং একদলীয় শাসন এদেশের মানুষ মেনে নেবে না।”

জামায়াত আমির বলেন, “চব্বিশ হয়েছে বলে ছাব্বিশ সালে একটা নির্বাচন হয়েছে। সুতরাং যাদের রক্ত এবং ত্যাগের কারণে আজকের এ সংসদ, সরকার, বিরোধী দল। তারা যদি এসব শহীদ, আহত, পঙ্গু ভাই-বোনদের প্রতি অবজ্ঞা, উপহাস করেন, তা নিজের সাথেই গাদ্দারির শামিল হবে। এ সমস্ত লড়াকু যোদ্ধাদের কেউ যেন খাটো করে না দেখেন।”

বিষয় : জামায়াত আমির নারায়ণগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

বিএনপি দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেছেন, “এরই মধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দলের একান্ত অনুগত কর্মীদের বসিয়েছে।

“এ ছাড়া জেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ‘ক্যাডার’ ও নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে।”

একদলীয় শাসন নিয়ে অতীতের কথা স্মরণ করে শফিকুর রহমান বলেন, “ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেবও একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। অর্ধবছরও ক্ষমতায় থাকতে পারেননি। সুতরাং একদলীয় শাসন এদেশের মানুষ মেনে নেবে না।”

জামায়াত আমির বলেন, “চব্বিশ হয়েছে বলে ছাব্বিশ সালে একটা নির্বাচন হয়েছে। সুতরাং যাদের রক্ত এবং ত্যাগের কারণে আজকের এ সংসদ, সরকার, বিরোধী দল। তারা যদি এসব শহীদ, আহত, পঙ্গু ভাই-বোনদের প্রতি অবজ্ঞা, উপহাস করেন, তা নিজের সাথেই গাদ্দারির শামিল হবে। এ সমস্ত লড়াকু যোদ্ধাদের কেউ যেন খাটো করে না দেখেন।”

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত