ঢাকার কণ্ঠ

ফ্রিতে বিশ্বকাপ খেলা দেখে যে বড় বিপদে পড়ছেন!

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে উন্মাদনায় মেতেছে সমর্থকরা। পছন্দের দলের খেলা দেখতে উৎসবে মাতেন তারা। অনেকে খেলা দেখার জন্য অনলাইনে লিংকে খোঁজেন। সার্চের ফলাফলে আসা লিংকে প্রবেশ করলে জুয়ার সাইটে নিয়ে যায় আবার নির্দেশনানুযায়ী অ্যাপ ডাউনলোড করতে বলে। এসব লিংকে ক্লিক করলে চুরি হতে পারে আপানার ব্যক্তিগত তথ্য।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ফ্রিতে অনলাইনে খেলা দেখানোর এসব লিংকে প্রবেশ করলেই অনেক ক্ষেত্রে তার ডিভাইস, অনলাইন কার্যক্রম ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা চুরি করা হয়ে থাকে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা বিবিসি বাংলাকে বলেন, ‘ফ্রি অনলাইন ফুটবল স্ট্রিমিং সাইট ব্যবহার করলে বড় ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এ ছাড়া ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য চুরির ঝুঁকিও থাকে।’

বিশ্বকাপ ফুটবল, ক্রিকেটসহ বড় কোনো ক্রীড়া আসর শুরু হলে অনলাইনে খেলা দেখতে দর্শকদের আগ্রহ বেড়ে যায়।

বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, এই সুযোগকে কাজে লাগিয়ে অসংখ্য অননুমোদিত লিংক ছড়িয়ে দিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করা হয়।

বিষয় : অনলাইনে বিশ্বকাপ খেলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্রিতে বিশ্বকাপ খেলা দেখে যে বড় বিপদে পড়ছেন!

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে উন্মাদনায় মেতেছে সমর্থকরা। পছন্দের দলের খেলা দেখতে উৎসবে মাতেন তারা। অনেকে খেলা দেখার জন্য অনলাইনে লিংকে খোঁজেন। সার্চের ফলাফলে আসা লিংকে প্রবেশ করলে জুয়ার সাইটে নিয়ে যায় আবার নির্দেশনানুযায়ী অ্যাপ ডাউনলোড করতে বলে। এসব লিংকে ক্লিক করলে চুরি হতে পারে আপানার ব্যক্তিগত তথ্য।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ফ্রিতে অনলাইনে খেলা দেখানোর এসব লিংকে প্রবেশ করলেই অনেক ক্ষেত্রে তার ডিভাইস, অনলাইন কার্যক্রম ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা চুরি করা হয়ে থাকে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা বিবিসি বাংলাকে বলেন, ‘ফ্রি অনলাইন ফুটবল স্ট্রিমিং সাইট ব্যবহার করলে বড় ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এ ছাড়া ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য চুরির ঝুঁকিও থাকে।’

বিশ্বকাপ ফুটবল, ক্রিকেটসহ বড় কোনো ক্রীড়া আসর শুরু হলে অনলাইনে খেলা দেখতে দর্শকদের আগ্রহ বেড়ে যায়।

বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, এই সুযোগকে কাজে লাগিয়ে অসংখ্য অননুমোদিত লিংক ছড়িয়ে দিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করা হয়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত