ঢাকার কণ্ঠ

পর্তুগালের বিপক্ষে লড়াইয়ের বার্তা উজবেকিস্তানের

ছবিঃ সংগ্রহীত

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে নেমেই নিজেদের সামর্থ্যের জানান দিতে চায় উজবেকিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হার দিয়ে যাত্রা শুরু হলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির কোচ ফাবিও কানাভারো।

এশিয়ান ফুটবলে ঐতিহাসিক এক যাত্রা শেষে টুর্নামেন্টের চার নবাগত দলের একটি হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় উজবেকিস্তান। প্রথম ম্যাচে হারলেও দলটির তারকা আব্বোসবিক ফায়জুল্লায়েভের পা থেকে আসে বিশ্বকাপে উজবেকিস্তানের ইতিহাসের প্রথম গোল। সেই গোল পরাজয়ের আড়ালেও দেশটির ফুটবলপ্রেমীদের দিয়েছে গর্বের উপলক্ষ।

তবে এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ। ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেস ও রাফায়েল লেয়াওদের মতো তারকায় ভরা পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে উজবেকরা। ম্যাচের আগে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের হারানোর কিছু নেই বলেই জানিয়েছেন ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান উজবেক কোচ ফাবিও কানাভারো।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কানাভারো বলেন,

‘আমাদের হারানোর কিছু নেই। পর্তুগাল সবসময় ম্যাচ নিয়ন্ত্রণ করতে চায়। শুরু থেকেই তারা গতিময় ফুটবল খেলবে এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

পর্তুগালকে আটকাতে নিজেদের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

‘আমাদের নিজস্ব কৌশল আছে। আমরা জানি খুব ভালো একটি দলের মুখোমুখি হচ্ছি। তবে লক্ষ্য থাকবে নিজেদের সেরাটা দিয়ে শেষ মিনিট পর্যন্ত ম্যাচে টিকে থাকা।’

কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন এই সাবেক বিশ্বসেরা ডিফেন্ডার।

‘আমি ছেলেদের আরও বেশি লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নামতে বলেছি। তবে শুধু দৌড়ালেই হবে না, বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে।’

বর্তমানে গ্রুপে কোনো পয়েন্ট ছাড়াই তলানিতে রয়েছে উজবেকিস্তান। এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে পর্তুগাল। আর ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া। দুই নম্বরে অবস্থান করছে কঙ্গো।

বিষয় : ফুটবল বিশ্বকাপ উজবেকিস্তান পর্তুগাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পর্তুগালের বিপক্ষে লড়াইয়ের বার্তা উজবেকিস্তানের

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে নেমেই নিজেদের সামর্থ্যের জানান দিতে চায় উজবেকিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হার দিয়ে যাত্রা শুরু হলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির কোচ ফাবিও কানাভারো।

এশিয়ান ফুটবলে ঐতিহাসিক এক যাত্রা শেষে টুর্নামেন্টের চার নবাগত দলের একটি হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় উজবেকিস্তান। প্রথম ম্যাচে হারলেও দলটির তারকা আব্বোসবিক ফায়জুল্লায়েভের পা থেকে আসে বিশ্বকাপে উজবেকিস্তানের ইতিহাসের প্রথম গোল। সেই গোল পরাজয়ের আড়ালেও দেশটির ফুটবলপ্রেমীদের দিয়েছে গর্বের উপলক্ষ।

তবে এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ। ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেস ও রাফায়েল লেয়াওদের মতো তারকায় ভরা পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে উজবেকরা। ম্যাচের আগে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের হারানোর কিছু নেই বলেই জানিয়েছেন ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান উজবেক কোচ ফাবিও কানাভারো।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কানাভারো বলেন,

‘আমাদের হারানোর কিছু নেই। পর্তুগাল সবসময় ম্যাচ নিয়ন্ত্রণ করতে চায়। শুরু থেকেই তারা গতিময় ফুটবল খেলবে এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

পর্তুগালকে আটকাতে নিজেদের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

‘আমাদের নিজস্ব কৌশল আছে। আমরা জানি খুব ভালো একটি দলের মুখোমুখি হচ্ছি। তবে লক্ষ্য থাকবে নিজেদের সেরাটা দিয়ে শেষ মিনিট পর্যন্ত ম্যাচে টিকে থাকা।’

কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন এই সাবেক বিশ্বসেরা ডিফেন্ডার।

‘আমি ছেলেদের আরও বেশি লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নামতে বলেছি। তবে শুধু দৌড়ালেই হবে না, বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে।’

বর্তমানে গ্রুপে কোনো পয়েন্ট ছাড়াই তলানিতে রয়েছে উজবেকিস্তান। এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে পর্তুগাল। আর ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া। দুই নম্বরে অবস্থান করছে কঙ্গো।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত