ঢাকার কণ্ঠ

আবহাওয়ার বাধা, পিছিয়ে যেতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ

ছবিঃ সংগ্রহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ও স্কটল্যান্ডের। তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বজ্রঝড় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়েই তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে ম্যাচ শুরুতে বিলম্ব কিংবা খেলা চলাকালীন স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই ম্যাচ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে হবে। এছাড়া শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চলমান বিশ্বকাপে এর আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আয়োজকদের। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে নতুন করে ওয়ার্মআপ শেষে মাঠে ফিরতে হয়েছিল দুই দলের ফুটবলারদের।

সম্ভাব্য বিলম্বের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে স্কটল্যান্ড। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ নির্ধারিত সময়ে শুরু না হলে সেটি মোকাবিলার জন্য তাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি যেমনই হোক, দল প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে স্কটল্যান্ডের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ ষোলো নিশ্চিত করতে তাদের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। তবে হারলেও পুরোপুরি বিদায় নিশ্চিত হবে না; সেক্ষেত্রে অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

অন্যদিকে, ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তার সম্ভাব্য প্রত্যাবর্তন ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। 

সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকলে দর্শকরা উপভোগ করতে পারবেন একটি হাইভোল্টেজ ম্যাচ, আর বজ্রঝড় নামলে অপেক্ষা করতে হতে পারে দীর্ঘ সময়।

বিষয় : ব্রাজিল-স্কটল্যান্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আবহাওয়ার বাধা, পিছিয়ে যেতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ও স্কটল্যান্ডের। তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বজ্রঝড় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়েই তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে ম্যাচ শুরুতে বিলম্ব কিংবা খেলা চলাকালীন স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই ম্যাচ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে হবে। এছাড়া শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চলমান বিশ্বকাপে এর আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আয়োজকদের। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে নতুন করে ওয়ার্মআপ শেষে মাঠে ফিরতে হয়েছিল দুই দলের ফুটবলারদের।

সম্ভাব্য বিলম্বের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে স্কটল্যান্ড। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ নির্ধারিত সময়ে শুরু না হলে সেটি মোকাবিলার জন্য তাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি যেমনই হোক, দল প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে স্কটল্যান্ডের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ ষোলো নিশ্চিত করতে তাদের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। তবে হারলেও পুরোপুরি বিদায় নিশ্চিত হবে না; সেক্ষেত্রে অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

অন্যদিকে, ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তার সম্ভাব্য প্রত্যাবর্তন ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। 

সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকলে দর্শকরা উপভোগ করতে পারবেন একটি হাইভোল্টেজ ম্যাচ, আর বজ্রঝড় নামলে অপেক্ষা করতে হতে পারে দীর্ঘ সময়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত