বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ নরওয়ে। কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও ম্যাচের আগে বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেছেন ১৯৯৮ সালে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ের নায়ক ক্যেতিল রেকডাল।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রেকডাল বলেন, ‘নরওয়ে ২-১ গোলে জিতবে। ফুটবলে ইতিহাস নিজেই ফিরে আসে, আর সেটা প্রায়ই ঘটে।’ তার মতে, শেষ ষোলোর এই ম্যাচে সবচেয়ে বেশি চাপ থাকবে ব্রাজিলের ওপরই।
রেকডালের ভাষায়, দীর্ঘদিন পর নকআউট পর্বে ওঠাই নরওয়ের জন্য বড় সাফল্য। কিন্তু ব্রাজিলের জন্য জয় ছাড়া অন্য কোনো ফল জাতীয় হতাশার কারণ হয়ে দাঁড়াবে।
চারবার মুখোমুখি হলেও এখন পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। বিশেষ করে ১৯৯৮ সালের বিশ্বকাপে রেকডালের ৮৯ মিনিটের পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল নরওয়ে। সেই স্মৃতি এখনও ব্রাজিলের মনে প্রভাব ফেলতে পারে বলেই বিশ্বাস তার।
তিনি বলেন, ‘সেই ভয়টা সবসময়ই থাকবে আবারও নরওয়ের কাছে হোঁচট খেতে পারে, এই আতঙ্ক।’
তবে বর্তমান নরওয়ে দলকে আরও শক্তিশালী মনে করেন রেকডাল। তার মতে, আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড ও আন্তোনিও নুসাকে নিয়ে গড়া আক্রমণভাগ ১৯৯৮ সালের দলের চেয়েও বেশি ভয়ংকর।
রেকডালের মতে, হালান্ডের গোল করার ক্ষমতা, ওডেগার্ডের সৃজনশীলতা এবং নুসার গতি ব্রাজিলের জন্য বড় হুমকি হতে পারে। যদিও তিনি স্বীকার করেছেন, ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ব্রাজিল।
বর্তমানে নরওয়ের শীর্ষ লিগের ক্লাব আলেসুন্দের কোচ হিসেবে দায়িত্ব পালন করা রেকডাল স্টুডিও থেকেই দেখবেন, ১৯৯৮ সালের ইতিহাস নরওয়ে আবারও ফিরিয়ে আনতে পারে কি না।
বিষয় : ফুটবল বিশ্বকাপ ব্রাজিল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন