ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬। ০৫:০৬ মিনিট

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি (শেখ হাসিনা) ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের স্বাভাবিক সিআরপিসির যে প্রক্রিয়া, সেটিই তিনি অনুসরণ করবেন।’

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘বিভিন্ন দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি রয়েছে। সেই জায়গা থেকে যদি এটি গঠন করা হয়, অবশ্যই এটিকে স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, ‘ছায়া মন্ত্রিসভা যদি মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করে এবং বর্তমান মন্ত্রণালয়গুলোর কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে সে বিষয়ে ইতিবাচক মতামত বা পরামর্শ দেয়, তাহলে সেটি অবশ্যই স্বাগতযোগ্য।’

এ সময় উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তাঁর কর্মী-সমর্থকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বিষয় : রুমিন ফারহানা শেখ হাসিনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি (শেখ হাসিনা) ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের স্বাভাবিক সিআরপিসির যে প্রক্রিয়া, সেটিই তিনি অনুসরণ করবেন।’

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘বিভিন্ন দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি রয়েছে। সেই জায়গা থেকে যদি এটি গঠন করা হয়, অবশ্যই এটিকে স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, ‘ছায়া মন্ত্রিসভা যদি মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করে এবং বর্তমান মন্ত্রণালয়গুলোর কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে সে বিষয়ে ইতিবাচক মতামত বা পরামর্শ দেয়, তাহলে সেটি অবশ্যই স্বাগতযোগ্য।’

এ সময় উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তাঁর কর্মী-সমর্থকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত