ঢাকার কণ্ঠ

উত্তরায় ১১ বছরের গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো. মান্নান (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত ৭ জুলাই রাতে খাবার নিয়ে একটি দোকানে গেলে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। পরে তাকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১১ জুলাই মামলা দায়েরের পর উত্তরা পূর্ব ও পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : উত্তরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় ১১ বছরের গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো. মান্নান (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত ৭ জুলাই রাতে খাবার নিয়ে একটি দোকানে গেলে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। পরে তাকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১১ জুলাই মামলা দায়েরের পর উত্তরা পূর্ব ও পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত