ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে নবাবগঞ্জ থানার ভাওয়ালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) সূত্রে জানা যায়, সাব-ইন্সপেক্টর সৈয়দ ইমামুজ্জামান ও ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভাওয়ালিয়া এলাকার বাসিন্দা মো. রমজান আলী (৩২)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমজান আলী ভাওয়ালিয়া গ্রামের মো. আহম্মদ আলীর ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৭২ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয় : মাদক ব্যবসায়ী

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে নবাবগঞ্জ থানার ভাওয়ালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) সূত্রে জানা যায়, সাব-ইন্সপেক্টর সৈয়দ ইমামুজ্জামান ও ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভাওয়ালিয়া এলাকার বাসিন্দা মো. রমজান আলী (৩২)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমজান আলী ভাওয়ালিয়া গ্রামের মো. আহম্মদ আলীর ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৭২ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন