ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ২২ জুলাই ২০২৬ । ১১:৫৩ মিনিট

হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাজারীবাগ পার্ক সংলগ্ন শাহ আলম গলির মন্দিরের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগের ভাগলপুর লেনের (১৫ নম্বর) বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে। তিনি পেশায় নির্দিষ্ট কোনো কাজের সাথে যুক্ত ছিলেন না। কিছুদিন ধরে এক পরিবহনে হেলপার হিসেবে কাজ করছিলেন।

এ বিষয়ে অটোরিকশা চালক ইব্রাহিম জানান, কাজ শেষে রিকশা গ্যারেজে রাখার উদ্দেশ্যে যাওয়ার সময় শাহ আলম গলির মন্দিরের পাশে এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তার মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় জাতীয় জরুরী সেবা নম্বর '৯৯৯'-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হাসপাতালে পাঠাতে নির্দেশ দেয়। রাত আড়াইটার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১০৩ নম্বর ওয়ার্ডে ভোরে তার মৃত্যু হয়।

নিহতের ভাই শাওন জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পাই। কে বা কারা আমার ভাইকে এমন নির্মমভাবে হত্যা করল, সে বিষয়ে আমরা এখনো কিছু বুঝতে পারছি না।

বিষয় : ছুরিকাঘাতে খুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাজারীবাগ পার্ক সংলগ্ন শাহ আলম গলির মন্দিরের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগের ভাগলপুর লেনের (১৫ নম্বর) বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে। তিনি পেশায় নির্দিষ্ট কোনো কাজের সাথে যুক্ত ছিলেন না। কিছুদিন ধরে এক পরিবহনে হেলপার হিসেবে কাজ করছিলেন।

এ বিষয়ে অটোরিকশা চালক ইব্রাহিম জানান, কাজ শেষে রিকশা গ্যারেজে রাখার উদ্দেশ্যে যাওয়ার সময় শাহ আলম গলির মন্দিরের পাশে এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তার মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় জাতীয় জরুরী সেবা নম্বর '৯৯৯'-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হাসপাতালে পাঠাতে নির্দেশ দেয়। রাত আড়াইটার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১০৩ নম্বর ওয়ার্ডে ভোরে তার মৃত্যু হয়।

নিহতের ভাই শাওন জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পাই। কে বা কারা আমার ভাইকে এমন নির্মমভাবে হত্যা করল, সে বিষয়ে আমরা এখনো কিছু বুঝতে পারছি না।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত