ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬। ০৬:৪০ মিনিট

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। পরিষ্কার করে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কোনো অন্যায় করি না। আমাদেরও ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তাদের কাছে জামায়াতের আহ্বান—দলের কোনো সদস্যের অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা জানান। আমরা কথা দিচ্ছি, আমরা সংশোধন করব।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সাদা কাপড়ে দাগ কম লাগলেও, যে দাগ লাগে তা স্পষ্টভাবে দেখা যায়। তাই দলের দায়িত্বশীলদের আরও বেশি সতর্ক থাকতে হবে।

শফিকুর রহমান বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। সহনীয় মাত্রার কোনো বিচ্যুতি হলে আমরা সংশোধনের চেষ্টা করব এবং দায়িত্ব পালনের সুযোগ দেব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদের সিদ্ধান্তের দিকেই যেতে হবে।

উল্লেখ্য, ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে গত বুধবার সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তার বিরুদ্ধে 'নৈতিক স্খলন' প্রমাণিত হয়েছে উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলটি নির্বাচন কমিশনকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

বিষয় : ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। পরিষ্কার করে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কোনো অন্যায় করি না। আমাদেরও ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তাদের কাছে জামায়াতের আহ্বান—দলের কোনো সদস্যের অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা জানান। আমরা কথা দিচ্ছি, আমরা সংশোধন করব।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সাদা কাপড়ে দাগ কম লাগলেও, যে দাগ লাগে তা স্পষ্টভাবে দেখা যায়। তাই দলের দায়িত্বশীলদের আরও বেশি সতর্ক থাকতে হবে।

শফিকুর রহমান বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। সহনীয় মাত্রার কোনো বিচ্যুতি হলে আমরা সংশোধনের চেষ্টা করব এবং দায়িত্ব পালনের সুযোগ দেব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদের সিদ্ধান্তের দিকেই যেতে হবে।

উল্লেখ্য, ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে গত বুধবার সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তার বিরুদ্ধে 'নৈতিক স্খলন' প্রমাণিত হয়েছে উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলটি নির্বাচন কমিশনকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত