রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম অভিযান চালিয়ে এর মধ্যে দুটি বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করে।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
তিনি জানান, রাত ৭টার পর মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক বস্তু থাকার খবর পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। অভিযান চলাকালে দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয় এবং এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আরও কিছু সন্দেহজনক বস্তু পরীক্ষা ও নিষ্ক্রিয় করার কাজ চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, সন্ধ্যার পর অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা এসব বস্তু সেখানে রেখে যায়। তবে এগুলো ককটেল নাকি অন্য কোনো ধরনের বিস্ফোরক—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক পরীক্ষায় নিষ্ক্রিয় করা দুটি বস্তুর ভেতর ডিটোনেটর এবং বিস্ফোরক উপাদানের উপস্থিতি পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিষয় : মতিঝিল মেট্রো স্টেশন বোমা বিস্ফোরণ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন