ঢাকার কণ্ঠ

বয়স শুধু সংখ্যা, ৫৯ বছরেও গোল করলেন কিং কাজু

জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুইয়োশি মিউরা আবারও প্রমাণ করলেন, বয়স তার জন্য কেবল একটি সংখ্যা। ৫৯ বছর বয়সে প্রায় চার বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে গোল করে নতুন করে আলোচনায় এসেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার।

শনিবার (২৫ জুলাই) জে-লিগের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে এম্পেরর্স কাপে আইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে ৭-০ গোলের জয়ে ৫২তম মিনিটে গোল করেন ‘কিং কাজু’ নামে পরিচিত এই তারকা।

গোল করার মাত্র তিন মিনিট পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। গোলের পর সতীর্থরা তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন। ২০২২ সালের নভেম্বরের পর এটিই মিউরার প্রথম প্রতিযোগিতামূলক গোল।

জাপানের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলার বর্তমানে ক্যারিয়ারের ৪২তম মৌসুম পার করছেন। গত ডিসেম্বরে ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমা ইউনাইটেডে যোগ দেন তিনি। সম্প্রতি ২০২৭ সালের জুন পর্যন্ত নিজের চুক্তিও নবায়ন করেছেন।

আগেই মিউরা জানিয়েছিলেন, ৬০ বছর পূর্ণ হওয়ার আগে ফুটবলকে বিদায় বলার কোনো পরিকল্পনা নেই। সর্বশেষ গোল করে তিনি আবারও বুঝিয়ে দিলেন, এখনো প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে অবদান রাখার সামর্থ্য তার রয়েছে।

বিষয় : কিংবদন্তি ফুটবলার কাজুইয়োশি মিউরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বয়স শুধু সংখ্যা, ৫৯ বছরেও গোল করলেন কিং কাজু

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুইয়োশি মিউরা আবারও প্রমাণ করলেন, বয়স তার জন্য কেবল একটি সংখ্যা। ৫৯ বছর বয়সে প্রায় চার বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে গোল করে নতুন করে আলোচনায় এসেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার।

শনিবার (২৫ জুলাই) জে-লিগের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে এম্পেরর্স কাপে আইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে ৭-০ গোলের জয়ে ৫২তম মিনিটে গোল করেন ‘কিং কাজু’ নামে পরিচিত এই তারকা।

গোল করার মাত্র তিন মিনিট পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। গোলের পর সতীর্থরা তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন। ২০২২ সালের নভেম্বরের পর এটিই মিউরার প্রথম প্রতিযোগিতামূলক গোল।

জাপানের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলার বর্তমানে ক্যারিয়ারের ৪২তম মৌসুম পার করছেন। গত ডিসেম্বরে ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমা ইউনাইটেডে যোগ দেন তিনি। সম্প্রতি ২০২৭ সালের জুন পর্যন্ত নিজের চুক্তিও নবায়ন করেছেন।

আগেই মিউরা জানিয়েছিলেন, ৬০ বছর পূর্ণ হওয়ার আগে ফুটবলকে বিদায় বলার কোনো পরিকল্পনা নেই। সর্বশেষ গোল করে তিনি আবারও বুঝিয়ে দিলেন, এখনো প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে অবদান রাখার সামর্থ্য তার রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত