রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে একটি বস্তা ও একটি শপিং ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়েছে। তবে ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তাটি পরীক্ষা-নিরীক্ষা করে কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় ফার্মগেট স্টেশনের যাত্রী ওঠা-নামার সাইনবোর্ডের ওপর একটি বস্তা পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর এমআরটি পুলিশ। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রেখে ডিএমপির বোম্ব ডিসপেজাল ইউনিটকে খবর দেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তাটি পরীক্ষা করে কিছু পায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম। তিনি বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তাটি নিরাপত্তার সাথে পরীক্ষা করে কিছু পায়নি। এটি একটি খালি বস্তা ছিল। যা মেট্রো স্টেশনে নিচে যাত্রী ওঠা-নামার সাইনের ওপর পড়ে ছিল।
অপর দিকে বেলা পৌনে ১টায় মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশ একটি ব্যাগে মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পায়। পরে খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, বেলা পৌনে ১টায় মিরপুর-১০ মেট্রো স্টেশনের সিঁড়ির পাশে একটি শপিং ব্যাগ পাওয়া গেছে। ব্যাগটিতে বোমা জাতীয় কিছু রয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে সেটি পরীক্ষা করছেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার আশুলিয়ার চারাবাগ খেজুর বাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে ব্যাগের মধ্যে 'প্রেশার কুকার' দিয়ে তৈরি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। পরে শুক্রবার ভোরে পাশের খালি মাঠে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
বিষয় : মেট্রো স্টেশনে বোমা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন