ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে ১৯৭২ সালের সংবিধান বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
রোববার (২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অডিটোরিয়ামে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মজহার বলেন, সংবিধানে একদিকে জনগণকে সকল ক্ষমতার মালিক বলা হলেও অন্যদিকে সংবিধানকেই সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা জনগণের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে।
তিনি বলেন, একাত্তর নিয়ে কোনো আপস বা নেগোসিয়েশনের সুযোগ নেই। একাত্তরের মাধ্যমেই বাঙালি জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক ওই সংলাপের আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐক্য ও বিভিন্ন অর্জন-ব্যর্থতা নিয়ে আলোচনা হয় সেখানে।
ফরহাদ মজহার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মতো বড় ঘটনা হঠাৎ করে ঘটেনি। এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া কাজ করেছে।
তিনি আরও বলেন, সেকুলার ও দক্ষিণপন্থী ধারার মধ্যে ঐক্যের সেতুবন্ধন তৈরি না হলে টেকসই রাষ্ট্র গঠন সম্ভব নয়। পুরোনো রাজনৈতিক কাঠামো দিয়ে রাষ্ট্র পরিচালনার চিন্তাকেও তিনি ভুল বলে মন্তব্য করেন।
এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাইয়ের আন্দোলন হঠাৎ সৃষ্টি হয়নি; ২০১৮ সালের পর থেকে ধারাবাহিক আন্দোলনের ফল এটি। অন্তর্বর্তী সরকারের অনেক সংস্কার উদ্যোগ রাজনৈতিক অসহযোগিতার মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিষয় : ফরহাদ মজহার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন