আন্ডারওয়াটার রোবট নির্মাণ প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এমআইএসটির শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তরুণ উদ্ভাবকদের গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এর বিজয়ী দলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা জানান, বিশ্বচ্যাম্পিয়ন দলটি বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী। প্রধানমন্ত্রী তাদের আন্তর্জাতিক সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার আশ্বাস দেন।
তারেক রহমান বলেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চাইলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এ সময় শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির প্রযুক্তিগত সক্ষমতা, নকশা ও ব্যবহারিক দিক সম্পর্কে খোঁজ নেন তিনি।
উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।
বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন