ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬। ০৮:২৪ মিনিট

খাগড়াছড়িতে স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, আটক ১

খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শরিফ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটক শরিফ হোসেন সিঙ্গিনালা এলাকার এহসানুল হক ওরফে রুবেল ভান্ডারির গরুর খামারে কর্মচারী হিসেবে কাজ করতেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটিকে একা পেয়ে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে শিক্ষার্থীটি তার এক সহপাঠী এবং বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ঘটনাটি জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : খাগড়াছড়ি শিক্ষার্থী ধর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, আটক ১

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শরিফ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটক শরিফ হোসেন সিঙ্গিনালা এলাকার এহসানুল হক ওরফে রুবেল ভান্ডারির গরুর খামারে কর্মচারী হিসেবে কাজ করতেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটিকে একা পেয়ে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে শিক্ষার্থীটি তার এক সহপাঠী এবং বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ঘটনাটি জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত