বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। তার দাবি, দলটি সবসময় মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে।
শুক্রবার (৭ আগস্ট) এডিটর কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছেন। আজ যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, তার অন্যতম কারণ দেশে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে না ওঠা।’
তিনি দাবি করেন, বর্তমানে গণমাধ্যমের ওপর কোনো চাপ নেই। সাংবাদিকরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছেন এবং অনেক ক্ষেত্রে সেলফ সেন্সরশিপ অনুসরণ করছেন।
গণতন্ত্রকে টেকসই করতে সবাইকে গণতান্ত্রিক চর্চার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাজপথে সরকারকে হুমকি দেওয়া গণতন্ত্রের ভাষা নয়। তিনি বলেন, ‘সরকারের পাঁচ মাসও হয়নি, এরই মধ্যে বলা হচ্ছে পাঁচ বছর যেতে দেওয়া হবে না। এসব বক্তব্য গণতন্ত্রের সঙ্গে যায় না। দাবি থাকলে সংসদে এসে আলোচনা করুন।’
তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোট–সংক্রান্ত বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। পাশাপাশি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলাকে গণতান্ত্রিক আচরণ হিসেবে দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
বিষয় : মির্জা ফখরুল আওয়ামী লীগ আওয়ামী লীগ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন