ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬। ০৩:৩৬ মিনিট

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দরে গ্রেপ্তার অভিনেতা ডন

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা চিত্রনায়ক ও মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ( ৯ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান টিবিএসকে জানিয়েছেন, বলেন, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পরে সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। 

তিনি জানান, আজ সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

ডনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।

ডনকে আদালতে পাঠানো হয়েছে বলে সিআইডি জানিয়েছে।

বিষয় : সালমান শাহ হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দরে গ্রেপ্তার অভিনেতা ডন

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা চিত্রনায়ক ও মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ( ৯ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান টিবিএসকে জানিয়েছেন, বলেন, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পরে সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। 

তিনি জানান, আজ সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

ডনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।

ডনকে আদালতে পাঠানো হয়েছে বলে সিআইডি জানিয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত