আগামী মাসে বাংলাদেশে হওয়ার কথা থাকা ভারত সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিরিজ আয়োজনের জটিলতা নিরসনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ছয় ম্যাচের এই সিরিজে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। গত বছরের আগস্টে সিরিজটি মাঠে গড়ানোর কথা থাকলেও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে তা স্থগিত হয়ে যায়।
সোমবার (১০ আগস্ট) রাতে আমিনুল হক বলেন, বিষয়টি মন্ত্রী পর্যায়ে সমাধানের চেষ্টা চলছে। এ নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি ঘটে। এর ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ অস্বীকৃতি জানায়।
বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ করেনি। পরবর্তী সময়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা দেওয়া হয়।
এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, সেটি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই পরিস্থিতির সমাধান হবে।
এর আগে সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সে সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ভারত। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় পেয়েছিল।
এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে যায় বাংলাদেশ দল। সেখানে দুই টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে টাইগাররা।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন