ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ১২ আগস্ট ২০২৬ । ০২:৫৩ মিনিট

সালমান ভক্তের পোস্টে শাহরানকে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সালমান শাহর মামা

ছবি: ঢাকার কণ্ঠ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তারের পর সালমান শাহর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক মন্তব্যে সালমান শাহর ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।

বুধবার (১২ আগস্ট) ডনের জামিন শুনানিতে ঢাকার আদালতে এসে সাংবাদিকদের কাছে একটি স্ক্রিনশট দেখান আলমগীর কুমকুম। তার দাবি, ‘মামুন’ নামে এক সালমান ভক্তের ফেসবুক লাইভের কমেন্টে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়।

মোবাইলের স্ক্রিনশটে লেখা রয়েছে, ‘মামুন নীলা চৌধুরীকে বলো সালমান মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে (সালমান শাহর ভাই) হত্যা করব। 

আলমগীর কুমকুম আরও বলেন, এই হুমকির ঘটনায় তারা রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। কারণ, সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানায় দায়ের করা হয়েছে।

এসময় আদালতে উপস্থিত ছিলেন সালমান শাহর ভক্ত মামুন। তিনি সাংবাদিকদের বলেন, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধন করার আহ্বান জানাতে ফেসবুকে লাইভ করছিলেন তিনি। এ সময় লাইভের কমেন্টে ওই হত্যার হুমকি দেওয়া হয়। স্ক্রিনশট নেওয়ার পরে কমেন্টটি মুছে ফেলা হয়।

মামুন দাবি করেন‘ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান, আমরা সালমান ভক্তরা ৩৯ বছর ধরে বলে আসছি, সালমান শাহকে হত্যা করা হয়েছিল। ডনকে গ্রেপ্তারের পর কেন এমন হুমকি আসছে, সেটিও তদন্ত করে দেখা দরকার। মামলায় আরও যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

এদিকে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হাজতি আসামি আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামে আদালত।

এর আগ, গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকালে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

জানা গেছে, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পরে সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

বিষয় : নায়ক সালমান শাহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সালমান ভক্তের পোস্টে শাহরানকে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সালমান শাহর মামা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত