চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশালমিছিল করেছেন বলে দাবি করা হয়েছে।
উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে এ মিছিল হয় বলে দলটির নেতা-কর্মীরা জানিয়েছেন। এরই মধ্যে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দীর্ঘ ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে ৫০ থেকে ৬০ জনকে মশাল হাতে মিছিল করতে দেখা যায়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল শেষে কয়েকজন বক্তব্য দেন।
স্থানীয় তথ্য মতে জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। তবে মিছিলের বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ১২ আগস্ট রাতেও বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল করার একটি ঘটনা সামনে আসে। উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।
এদিকে, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে জানিয়েছেন তিনি।
বিষয় : আওয়ামীলীগের মশাল মিছিল মশাল মিছিল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশালমিছিল করেছেন বলে দাবি করা হয়েছে।
উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে এ মিছিল হয় বলে দলটির নেতা-কর্মীরা জানিয়েছেন। এরই মধ্যে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দীর্ঘ ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে ৫০ থেকে ৬০ জনকে মশাল হাতে মিছিল করতে দেখা যায়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল শেষে কয়েকজন বক্তব্য দেন।
স্থানীয় তথ্য মতে জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। তবে মিছিলের বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ১২ আগস্ট রাতেও বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল করার একটি ঘটনা সামনে আসে। উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।
এদিকে, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন