ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬। ০৪:০১ মিনিট

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ নেতা

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন চার সদস্য হলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবে তাদের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রুহুল কবির রিজভী এতদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি যুগ্ম মহাসচিব ছিলেন। ছাত্রজীবন শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

আমান উল্লাহ আমান এতদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তার রাজনৈতিক উত্থান ঘটে। তিনি ডাকসুর ভিপি ছিলেন। পরবর্তীতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।

ডা. ফরহাদ হোসেন ডোনারও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পেশাজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়কও।

অন্যদিকে ইসমাইল জবিউল্লাহ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি সরকারের জনপ্রশাসন উপদেষ্টা পদেও রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন চার সদস্য তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন এবং দল ও জনগণের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবেন বলে বিএনপি আশা করছে।

সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত করা হয়। এরপর তিনি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। এছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যাওয়ায় স্থায়ী কমিটিতে একটি পদ শূন্য হয়। অসুস্থতা ও রাজনৈতিক নিষ্ক্রিয়তার কারণে আরও কয়েকটি পদ কার্যত শূন্য থাকায় নতুন চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিষয় : বিএনপি বিএনপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ নেতা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত