ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬। ০৪:১০ মিনিট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন আমান উল্লাহ আমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্য নির্বাচিত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারী উজ্জ্বল আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আমান উল্লাহ আমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৯১ সাল থেকে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমান উল্লাহ আমান। তিনি বিএনপি সরকারের সময়ে মন্ত্রিসভায়ও দায়িত্ব পালন করেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা ঢাকা-২ আসনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন।

বিষয় : আমান উল্লাহ আমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন আমান উল্লাহ আমান

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্য নির্বাচিত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারী উজ্জ্বল আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আমান উল্লাহ আমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৯১ সাল থেকে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমান উল্লাহ আমান। তিনি বিএনপি সরকারের সময়ে মন্ত্রিসভায়ও দায়িত্ব পালন করেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা ঢাকা-২ আসনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত