রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে ।
ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা বাদী হয়ে ১৫ আগস্ট একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রীর প্রেমিক হাসিবুর রহমানকে। এরপর বসুন্ধরা এলাকা থেকে হাসিবকে গ্রেপ্তার করা হয় ।
পুলিশের দাবি, গতকাল শনিবার প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল রিধিকা রিধি।শনিবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যার আগে প্রেমিকের সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়াঝাটি হয়। পরে তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন