ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ১৬ আগস্ট ২০২৬ । ১০:৩৫ মিনিট

ঢাকা ডেমরায় বোমাসদৃশ্য বস্তু উদ্ধার, গ্রেপ্তার যুবক

গ্রেপ্তার জুয়েলের ছবি

রাজধানী ঢাকা ডেমরা থানাধীন এলাকায় একটি বাড়ি থেকে দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় জুয়েল নামে একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোডের মোড়ে একটি বাড়িতে দুটি বোমাসদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে যায়।

সম্প্রতি যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় তদন্তের অংশ হিসেবে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে বোমাসদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয় বলে জানান এই সিটিটিসি কর্মকর্তা

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটি বোমাসদৃশ্য বস্তু নিষ্ক্রিয় করেন। অপরটিও নিষ্ক্রিয় করার কাজ চলছে। 

বিষয় : বোমাতঙ্ক বোমা উদ্ধার ডেমরায় বোমাসদৃশ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ডেমরায় বোমাসদৃশ্য বস্তু উদ্ধার, গ্রেপ্তার যুবক

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

রাজধানী ঢাকা ডেমরা থানাধীন এলাকায় একটি বাড়ি থেকে দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় জুয়েল নামে একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোডের মোড়ে একটি বাড়িতে দুটি বোমাসদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে যায়।

সম্প্রতি যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় তদন্তের অংশ হিসেবে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে বোমাসদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয় বলে জানান এই সিটিটিসি কর্মকর্তা

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটি বোমাসদৃশ্য বস্তু নিষ্ক্রিয় করেন। অপরটিও নিষ্ক্রিয় করার কাজ চলছে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত