ঢাকার কণ্ঠ
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ । ০৮:৫৯ মিনিট

ঢাকার এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকার এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোডে নিউমার্কেট যাওয়ার রাস্তা থেকে সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় সেই স্থানে হাতাহাতি করছিল। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থলে ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুগুলো পরীক্ষা-করছেন। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শপিং ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ৪টি ককটেল সদৃশ বস্তু ছিল। বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে সেগুলো নিয়ে গেছে। তারা পরীক্ষা করে দেখছে, সেগুলো আসলে ককটেল না অন্যকিছু।

বিষয় : বোমা উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর ঢাকার এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোডে নিউমার্কেট যাওয়ার রাস্তা থেকে সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় সেই স্থানে হাতাহাতি করছিল। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থলে ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুগুলো পরীক্ষা-করছেন। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শপিং ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ৪টি ককটেল সদৃশ বস্তু ছিল। বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে সেগুলো নিয়ে গেছে। তারা পরীক্ষা করে দেখছে, সেগুলো আসলে ককটেল না অন্যকিছু।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত