ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ১৯ আগস্ট ২০২৬ । ০৬:৪২ মিনিট

ঢামেক হাসপাতালের ইএনটি বিভাগের প্রধানের ওপর হামলা, গ্রেপ্তার জীবন

ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জীবন নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরে বাসায় ফেরার পথে হামলার শিকার হন এই চিকিৎসক। চার-পাঁচজন ব্যক্তি তাকে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় রাতেই ডিএমপির পল্টন থানায় পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। ওই মামলায় জীবন নামের হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন,  তবে কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি থানা পুলিশ।

ওসি মোস্তফা কামাল খান জানান, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি বলছে, একজন রোগীকে চিকিৎসা দেওয়া নিয়ে তারা কয়েকজন এই হামলা করেছেন। তবে এখন পর্যন্ত তদন্তে এর সত্যতা পাওয়া যায়নি। কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পরিবার ও পুলিশের দাবি, গত সোমবার রাত ১১টার দিকে শান্তিনগরে পপুলার হাসপাতালে ব্যক্তিগত চেম্বার শেষে আসাদুর রহমান মোহাম্মদপুরের বাসায় যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশায় উঠেছিলেন। এ সময় ৪/৫ জন লোক অটোরিকশা থামিয়ে দেশি অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।

বিষয় : ঢামেক হাসপাতালের চিকিৎসকের হামলা অধ্যাপক মো. আসাদুর রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢামেক হাসপাতালের ইএনটি বিভাগের প্রধানের ওপর হামলা, গ্রেপ্তার জীবন

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জীবন নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরে বাসায় ফেরার পথে হামলার শিকার হন এই চিকিৎসক। চার-পাঁচজন ব্যক্তি তাকে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় রাতেই ডিএমপির পল্টন থানায় পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। ওই মামলায় জীবন নামের হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন,  তবে কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি থানা পুলিশ।

ওসি মোস্তফা কামাল খান জানান, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি বলছে, একজন রোগীকে চিকিৎসা দেওয়া নিয়ে তারা কয়েকজন এই হামলা করেছেন। তবে এখন পর্যন্ত তদন্তে এর সত্যতা পাওয়া যায়নি। কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পরিবার ও পুলিশের দাবি, গত সোমবার রাত ১১টার দিকে শান্তিনগরে পপুলার হাসপাতালে ব্যক্তিগত চেম্বার শেষে আসাদুর রহমান মোহাম্মদপুরের বাসায় যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশায় উঠেছিলেন। এ সময় ৪/৫ জন লোক অটোরিকশা থামিয়ে দেশি অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত