১৫ আগস্ট নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জুবায়ের শরীফ মিতুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। তিনি কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট কালিন্দী এলাকায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজনের জড়ো হওয়ার চেষ্টা করার খবর পায় পুলিশ। এরপর কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জুবায়ের শরীফ মিতুলকে গ্রেপ্তার করা হয়।
ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে কয়েকজন জড়ো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন